Posted in

DSS Job Circular 2026

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DSS Job Circular 2026) অফিশিয়াল ওয়েবসাইট-এ প্রকাশ করা হয়েছে। যার স্মারক নম্বর: ৪১.০১.০০০০.০০৯.১১.০০৩.২০২৪-৪৬৫। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।

নতুন এই Department of Social Services Job Circular 2026 অনুযায়ী, সর্বমোট ৫২টি ক্যাটাগরির পদে মোট ১৪৮৫ জনকে (বিশাল সংখ্যক এই নিয়োগে) অস্থায়ী ও স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। এই সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।

আপনি যদি সমাজসেবা অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ০২ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২৩ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

প্রতিষ্ঠান পরিচিতি
সমাজসেবা অধিদপ্তর (Department of Social Services – DSS) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। দেশের দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

অফিশিয়াল ওয়েবসাইট www.dss.gov.bd
হেড অফিসের ঠিকানা সমাজসেবা ভবন, ই-৮/বি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন নাম্বার +৮৮০২-৫৫০০৭০২০
ফ্যাক্স নাম্বার ৮৮০-২-৪৮১১৮৫৭১
ইমেইল info@dss.gov.bd
এক নজরে সমাজসেবা অধিদপ্তর চাকরি ২০২৬
প্রতিষ্ঠানের নাম সমাজসেবা অধিদপ্তর (DSS)
জব লোকেশন পোস্টিং এর উপর নির্ভর করবে
পদের ক্যাটাগরি ৫২ টি
মোট শূন্যপদ ১৪৮৫ জন
চাকরির ধরন সরকারি চাকরি
বয়সসীমা সর্বোচ্চ ১৮ হতে ৩২ বছর (কোটা অনুযায়ী ভিন্ন)
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক ডিগ্রি
জেলা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
আবেদনের ফি ৫৬/- ও ১১২/- টাকা
বিজ্ঞপ্তির সোর্স অফিশিয়াল ওয়েবসাইট
বিজ্ঞপ্তি জারির তারিখ ২৪ মে ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৪ মে ২০২৬
আবেদন শুরুর তারিখ ০২ জুন ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা
আবেদন পদ্ধতি অনলাইন
(dss.teletalk.com.bd)
পদের সংক্ষিপ্ত বিবরণ
ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল/গ্রেড
১ প্রধান সহকারী (Head Assistant) ১৮ টি ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
২ কম্পিউটার অপারেটর (Computer Operator) ০৪ টি ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
৩ সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (Stenographer cum Computer Operator) ০৫ টি ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
৪ সহকারী শিক্ষক (Assistant Teacher) ০৩ টি ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
৫ ইন্সট্রাক্টর (Instructor) ০২ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
৬ ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স (Instructor for Trade Course) ০৩ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
৭ স্টেরিও টাইপিং মেশিন অপারেটর (Sterio Typing Machine Operator) ০১ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
৮ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Stenotypist cum Computer Operator) ০৪ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
৯ ফিল্ড সুপারভাইজার (Field Supervisor) ৩০ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
১০ গ্র্যাজুয়েট টিচার (Graduate Teacher) ০২ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
১১ প্রজেকশনিস্ট (Projectionist) ০১ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
১২ ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor) ১৪ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
১৩ কেয়ারটেকার (Caretaker) ০১ টি ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
১৪ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist) ৭৬ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist) ৭৬ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৬ ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) ৩৫ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৭ হিসাব সহকারী (Hisab Sahakari) ০৮ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৮ হিসাব সহকারী (Hisab Sahakari) ১১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১৯ স্টোরকিপার (Store Keeper) ০৪ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২০ টেলিফোন অপারেটর (Telephone Operator) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২১ বেঞ্চ সহকারী (Bench Sahokari) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২২ নার্স (Nurse) ০৮ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২৩ কম্পাউন্ডার (Compounder) ৪৬ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২৪ গাড়ীচালক (Garichaloc) ০২ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২৫ সহকারী প্রজেকশনিস্ট (Assistant Projectionist) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২৬ ডার্করুম টেকনিশিয়ান (Darkroom Technician) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২৭ ওয়াসার ম্যান (Washer Man) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২৮ ডে-কেয়ার এসিস্টেন্ট (Day Care Assistant) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
২৯ কটেজ মাদার (Cottage Mother) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩০ সমাজকর্মী (ইউনিয়ন) [Samaj Kormi (Union)] ৩১২ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩১ সমাজকর্মী (পৌর) [Samaj Kormi (Pouro)] ১২ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩২ বড় ভাইয়া (Boro Vaiya) ২৫ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩৩ খালাম্মা (Khalamma) ৩৩ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩৪ শিক্ষক (Sikkhok) ০৭ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩৫ ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor) ১৭ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩৬ ধর্মীয় শিক্ষক (Dhormio Sikkhok) ০২ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩৭ কেয়ারটেকার (Caretaker) ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
৩৮ কেয়ারটেকার (Caretaker) ০১ টি ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)
৩৯ ফটোকপি অপারেটর (Photocopy Operator) ০২ টি ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
৪০ কারিগরি প্রশিক্ষক (উপজেলা) [Karigori Proshikhok (Upazilla)] ১৫৭ টি ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
৪১ হেলপার (Helper) ০২ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪২ ফিডার এ্যাটেনডেন্ট (Fidder Attendent) ০১ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪৩ আয়া (Aya) ০৫ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪৪ এ্যাটেনডেন্ট (Attendent) ০২ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪৫ দারোয়ান (Daroan) ০৪ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪৬ নিরাপত্তা প্রহরী (Nirapotta Prohori) ১৫ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪৭ বাবুর্চি (Baborchi) ২০ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪৮ সহকারী বাবুর্চি (Sohokari Baborchi) ০২ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৪৯ মালি (Mali) ০১ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৫০ পরিচ্ছন্নতা কর্মী (Parisannata Kormi) ০৪ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৫১ অফিস সহায়ক (Office Soyhayok) ৪৭৮ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
৫২ বার্তাবাহক (Bartabahok) ২১ টি ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. প্রধান সহকারী (Head Assistant)
২. কম্পিউটার অপারেটর (Computer Operator)
৩. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (Stenographer cum Computer Operator)
৪. সহকারী শিক্ষক (Assistant Teacher)
৫. ইন্সট্রাক্টর (Instructor)
৬. ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স (Instructor for Trade Course)
৭. স্টেরিও টাইপিং মেশিন অপারেটর (Sterio Typing Machine Operator)
৮. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Stenotypist cum Computer Operator)
৯. ফিল্ড সুপারভাইজার (Field Supervisor)
১০. গ্র্যাজুয়েট টিচার (Graduate Teacher)
১১. প্রজেকশনিস্ট (Projectionist)
১২. ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor)
১৩. কেয়ারটেকার (Caretaker)
১৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist)
১৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist)
১৬. ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
১৭. হিসাব সহকারী (Hisab Sahakari)
১৮. হিসাব সহকারী (Hisab Sahakari)
১৯. স্টোরকিপার (Store Keeper)
২০. টেলিফোন অপারেটর (Telephone Operator)
২১. বেঞ্চ সহকারী (Bench Sahokari)
২২. নার্স (Nurse)
২৩. কম্পাউন্ডার (Compounder)
২৪. গাড়ীচালক (Garichaloc)
২৫. সহকারী প্রজেকশনিস্ট (Assistant Projectionist)
২৬. ডার্করুম টেকনিশিয়ান (Darkroom Technician)
২৭. ওয়াসার ম্যান (Washer Man)
২৮. ডে-কেয়ার এসিস্টেন্ট (Day Care Assistant)
২৯. কটেজ মাদার (Cottage Mother)
৩০. সমাজকর্মী (ইউনিয়ন) [Samaj Kormi (Union)]
৩১. সমাজকর্মী (পৌর) [Samaj Kormi (Pouro)]
৩২. বড় ভাইয়া (Boro Vaiya)
৩৩. খালাম্মা (Khalamma)
৩৪. শিক্ষক (Sikkhok)
৩৫. ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor)
৩৬. ধর্মীয় শিক্ষক (Dhormio Sikkhok)
৩৭. কেয়ারটেকার (Caretaker)
৩৮. কেয়ারটেকার (Caretaker)
৩৯. ফটোকপি অপারেটর (Photocopy Operator)
৪০. কারিগরি প্রশিক্ষক (উপজেলা) [Karigori Proshikhok (Upazilla)]
৪১. হেলপার (Helper)
৪২. ফিডার এ্যাটেনডেন্ট (Fidder Attendent)
৪৩. আয়া (Aya)
৪৪. এ্যাটেনডেন্ট (Attendent)
৪৫. দারোয়ান (Daroan)
৪৬. নিরাপত্তা প্রহরী (Nirapotta Prohori)
৪৭. বাবুর্চি (Baborchi)
৪৮. সহকারী বাবুর্চি (Sohokari Baborchi)
৪৯. মালি (Mali)
৫০. পরিচ্ছন্নতা কর্মী (Parisannata Kormi)
৫১. অফিস সহায়ক (Office Soyhayok)
৫২. বার্তাবাহক (Bartabahok)
আবেদনের বয়সসীমা
সমাজসেবা অধিদপ্তরে চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ০১-০৬-২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০,৩১,৩৫ নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আপনার বর্তমান বয়স কত এবং আপনি এই চাকরির জন্য যোগ্য কিনা, তা সহজেই হিসাব করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

জেলার যোগ্যতা
বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
ফি জমাদান: অনলাইনে আবেদন সাবমিট করার ঠিক পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে।
ছবি ও স্বাক্ষর: আবেদনপত্রে আপলোড করার জন্য ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) আগেই প্রস্তুত রাখুন।
প্রস্তুতি: ডাটা এন্ট্রি অপারেটর, সাঁট-লিপিকার এবং অফিস সহকারী পদগুলোর জন্য টাইপিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকেই নিয়মিত টাইপিং প্র্যাকটিস চালিয়ে যান।
DSS Job Circular 2026 Image / PDF
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DSS Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
dss teletalk com bd
dss Job Circular
dss Circular 2026
প্রতিষ্ঠান পরিচিতি
dss Job Circular 2026
বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট, ২৪ মে ২০২৬
অনলাইনে আবেদন শুরুঃ ২ জুন ২০২৬ সকাল ১০:০০ টা

আবেদনের শেষ সময়ঃ ২৩ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ dss.teletalk.com.bd

অনলাইনে আবেদন করুন
DSS Job Circular 2026 PDF Download

পূর্বের
1
/
6

পরের

100%

PDF ডাউনলোড করুন
অনলাইনে আবেদন করার পদ্ধতি
সমাজসেবা অধিদপ্তরের এই চাকরির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই টেলিটকের মাধ্যমে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন:

প্রথমেই টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইট http://dss.teletalk.com.bd -এ প্রবেশ করুন।
“Application Form” অপশনে ক্লিক করুন।
আপনার কাঙ্ক্ষিত পদের নাম সিলেক্ট করে “Next” বাটনে ক্লিক করুন।
আপনি যদি টেলিটকের Premium Member হন তাহলে “Yes” সিলেক্ট করে পরবর্তী ধাপে যান, অন্যথায় “No” সিলেক্ট করে “Next” এ ক্লিক করুন।
এখন আপনি সমাজসেবা অধিদপ্তরের চাকরির আবেদন ফর্মটি দেখতে পাবেন। ফর্মে আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত সকল সঠিক তথ্য সাবধানে পূরণ করুন।
পরবর্তী ধাপে আপনার সদ্য তোলা রঙিন ছবি এবং স্পষ্ট স্বাক্ষর আপলোড করুন।
সবশেষে, সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পুনরায় চেক করে “Submit” বাটনে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ: আবেদন সাবমিট করার পর যে Applicant’s Copy টি পাবেন, সেটি প্রিন্ট বা সেভ করে রাখুন এবং টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্দেশিত নিয়মে পরীক্ষার ফি পরিশোধ করুন।

গত ২৭ মার্চ ২০২৪ তারিখের ৪১.০১.০০০০.০০৯.১১.০০১,২০২৩-৫৩২ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লিখিত পদসমূহে পুনরায় আবেদন করা প্রয়োজন নাই।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
২. আবেদন করার শেষ সময় কবে?
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কিত যেকোনো আপডেট সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (www.dss.gov.bd) পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নিচে উল্লেখিত কাগজপত্রগুলো সাথে আনতে হবে:

সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র।
Applicant’s Copy-এর প্রিন্ট করা কপি।
আমরা সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DSS Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মিত এ ধরনের আরো আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *